মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৭ জুন মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার এম,কে,এইচ জাহাঙ্গীর হোসেন। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার মে মাসে জেলার থানা, ডিবি,  ট্রাফিকসহ অন্যান্য ইউনিটের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার বিভিন্ন থানা ও ইউনিটের গত মাসের মামলা ও ওয়ারেন্ট সংক্রান্ত পারফরম্যান্স নিয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অপরাধ সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, মুলতবি মামলা ও জিডি, মাদক ও চোরাই মালামাল উদ্ধার, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও জেলার গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাকিল আহমেদসহ জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জসহ অন্যান্য কর্মচারীবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here