রাসূলুল্লাহ( স:)বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। প্রতিটি মুসলমানের আকাঙ্ক্ষা থাকে মৃত্যুর পর মহান রব যেন জান্নাতে তার জন্য প্রাসাদ নির্মাণ করেন। আর তাই আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলমানগণ আল্লাহর ঘর মসজিদ নির্মাণের স্বপ্ন দেখেন, উদ্যোগ নেন, নির্মাণে সহযোগিতা করেন।
মাত্র ছাব্বিশ বছর বয়সে জীবনের ইতি টেনে মহান রবের ডাকে চলে যাওয়া একজন তরুণ হচ্ছেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও চ্যানেল এস টেলিভিশন এর রিপোর্টার এহসানুল ইসলাম চৌধুরী শামীম এর ভাগনা ব্রিটেনের ব্রিস্টল সিটির সামার সেট এলাকার ব্রিটিশ বাংলাদেশী নাদিম উদ্দিন।
সে মাত্র ২৬ বছর বয়সে ২০১৯ সালে ১৭ নভেম্বর মারা যায়। তার রুহের মাগফেরাত কামনায় তার উপার্জিত অর্থের মাধ্যমে সিলেট নগরীর শাহ জালাল উপশহর এইচ বল্ক ৪ নাম্বার রোড সংলগ্ন বুরহান উদ্দিন আবাসিক এলাকায় আল্লাহর ঘর মসজিদ আল কাইয়ুম জামে মসজিদ নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু জমাকৃত অর্থের মাধ্যমে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ কাজ পুরোপুরি সম্পন্ন করা সম্ভব নয়। তাই প্রয়োজন আপনাদের সহযোগিতার।
আগামী ২o জুন শুক্র বার বাদ জুম্মা নর্থাম্পটনের আল জামাত উল মুসলিমিন অফ বাংলাদেশ মসজিদে ফান্ড রেইজিং করা হবে। তরুনের সপ্ন বাস্তবায়নে আল্লাহর ঘর মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করতে এগিয়ে আসুন.।আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করবেন।














