বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন দিন ব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ শুরু

0
197

আলী : বিভিন্ন জাতিসত্তা ও সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতির ঐতিহ্যবাহী নৃত্য,গান ও আকর্ষণীয় মেলার মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদ্বোধন হয়েছে তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল।

পর্যটন শিল্পকে বিকশিত করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর উদ্যোগে চায়ের রাজধানী খ্যাত দেশের অন্যতম পর্যটন এলাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’। এতে অংশ নিচ্ছে মনিপুরী, খাসিয়া, চাকমা, চা শ্রমিক, গারো, সাঁওতাল, ত্রিপুরা, খাড়িয়া সহ ২৬টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি ও সাংস্কৃতিক সংগঠন ।

শুক্রবার ১০ জানুয়ারি বিকেল ৪টার বিটিআরআই সংলগ্ন কাকিয়াছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে হারমোনি ফেস্টিভ্যালের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার মূখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

বাংলাদেশ টুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আবু তাহের মো: জাবের এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মিজ নাসরীন জাহান, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো: রেজাউন নবী, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, এসএমই ফাউন্ডেশন ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় প্রমূখ।

প্রথম দিন থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিপুল সংখ্যা পর্যটকসহ সাধারণ মানুষের উপস্থিত জমে উঠে হারমোনি ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যালের তাদের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে  ৪৪টি প্রদর্শনী ষ্টলের পাশাপাশি থাকছে বাঙালির পিঠা পুলি ও খাবারের ষ্টল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here